৬ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)ফয়সল মাহমুদের পিতা ফারুক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। তিনি দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়ার বাসিন্দা ছিলেন।
বুধবার বাদ জোহর পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গবার সন্ধ্যা সোয়া ৭টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া সহ সকল পুলিশ সদস্যগণ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বলে জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।