৫ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নগরীর হাউজিং এস্টেট এলাকায় সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করেছিলেন পুষ্টি হাউজের স্বত্বাধিকারী হাম্মাদ রব চৌধুরী গংরা। এনিয়ে মঙ্গলবার সকালে আজকের সিলেট-এ ‘নোটিশের তিন সপ্তাহেও বহাল তবিয়তে সীমানা প্রাচীর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে জেলা পরিষদ ও সিসিকে তোলপাড় শুরু হয়। নিউজটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ভুলডোজার নিয়ে অভিযানে নামেন মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার দুপুরে তিনি পুষ্টি হাউজের অবৈধ সীমানা প্রাচীন অপসারনের জন্য যান। পরে পুষ্টি হাউজের মালিক সোহাদ রব চৌধুরী আগামী ২ দিনের মধ্যে নিজ খরচে অপসারণ করবেন বলে অঙ্গিকার করলে সিসিক কর্তৃপক্ষ চলে আসেন।
জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার বার নোটিশ দেয়ার পরও দেয়াল অপসারণ করনে নি পুষ্টি হাউকজ কর্তৃপক্ষ। ফলে বিপাকে পড়েছেন এই এলাকার বাসিন্ধারা।
সর্বশেষ গত ১৪ জানুয়ারি ৫ দিনের সময় বেঁধে দিয়ে দেয়াল অপসারনের জন্য নোটিশ দেয় জেলা পরিষদ। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ না হলে প্লটের লিজ বাতিল করার বলেও হুশিয়ারি দেয়া হয়। এর পর নোটিশ গ্রহনের ৩ সপ্তাহ অতিবাহিত হলেও দেয়াল রয়েছে বহাল তবিয়তে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ কর্তৃক স্বাক্ষরিত নোটিশে বলা হয়- হাউজিং এস্টেটের ১৫৯, এ/বি ও সি প্লটের মালিক হাম্মাদ রব চৌধুরী গংরা জেলা পরিষদের অনুমতি ছাড়া বেআইনী ভাবে রাস্তায় সীমানা প্রাচীর নির্মান করেছেন। তা নোটিশ ইস্যুর ৫ দিনের মধ্যে অবসারণ করার জন্য বলা হয়। অন্যতায় লীজ বাতিলসহ আইননানুগ ব্যবস্থা গ্রহনের হুশিয়ারিও দেয়া হয়। কিন্তু নোটিশ গ্রহনের দীর্ঘদিন পরও দেয়ালটি বহাল তবিয়তে রয়েছে।