৫ ফেব্রুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়াসহ ৩ পুলিশ কর্মকর্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিপিএম পদক গ্রহণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, পিপিএম পদক গ্রহণ করেণ সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার, বিপিএম পদক গ্রহণ করেণ কনস্টেবল ইব্রাহিম ইসলাম সুফন।
সোমবার রাজারবাগ পুলিশলাইন্সে পুলিশ সপ্তাহের প্যারেডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তাঁরা এসব পদক গ্রহণ করেণ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোলাম কিবরিয়া ২০১৬ সালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে যোগদান করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ফিশারীজ বিভাগ থেকে বিএসসি (অনার্স) পাশ করে ১২তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০০৪ সালে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি প্রাপ্ত হয়ে নাটোর, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসবে অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত দায়িত্ব পালন করেন। তাছাড়া ডিএমপি, ঢাকা এবং সিএমপি, চট্টগ্রাম এ উপ-পুলিশ কমিশনার হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি বাংলাদেশ পুলিশের ২১টি ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কসভো (টঘগওক) ও ইষ্ট তিমুর (টঘগওঞ) এ পুলিশ অবজারভার হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হন। কিবরিয়া দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ এ অংশগ্রহণ করে সফলতার সহিত প্রশিক্ষণ সমাপ্ত করেন। তাঁর সুদীর্ঘ চাকুরীকালে তিনি ২০১৪ সালে আইজি ব্যাচে ভূষিত হন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার সুনামগঞ্জ জেলার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শাবিপ্রবি হতে এম.এসসি (পরিসংখ্যান) পাশ করে ২০১২ সালে ৩০তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি তার চাকুরী জীবনে, জকিগঞ্জ সার্কেল, সিলেট জেলা, এসি কোতোয়ালী, এসি মোগলাবাজার, এসি দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেটে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ২০১৮ সালে পদোন্নতি প্রাপ্ত হয়ে অতিঃ উপ-পুলিশ কমিশনার হিসেবে এসএমপি’র দক্ষিণ বিভাগে কর্মরত আছেন।
কনস্টেবল ইব্রাহিম ইসলাম সুফন সাহসিকতাপূর্ণ কাজের জন্য বিপিএম সাহসিকতা পদক লাভ করেন। তিনি ১৯৯৮ হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালে এস.এস.সি পাশ করে ২০১৭ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাদের এই পদক প্রাপ্তিতে এস.এমপি এর সর্বস্তরের অফিসার ও ফোর্স গর্বিত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পদক প্রাপ্তদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।