৩ ফেব্রুয়ারি ২০১৯


সিলেটে ২য় দিনে অনুপস্থিত ২২৬ পরীক্ষার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) রোববার ছিল দ্বিতীয় দিন। এদিন বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষায় সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল ২২৬ শিক্ষার্থী।

রোববারের পরীক্ষা শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, এদিন বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্রে ৯০ হাজার ২৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৯ হাজার ৭৯৭ জন। ২২৬ জন অনুপস্থিত থাকলেও কেউ বহিষ্কার হননি।

শনিবার শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে ৮৯৬টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়ার কথা ১ লাখ ১৩ হাজার ১৫ জন শিক্ষার্থীর।

শেয়ার করুন