২ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট। ওই কম্পনের স্থায়ীত্ব ছিলো কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে সিলেটের পার্শ্ববর্তী ভারতে কম্পনটির উৎপত্তিস্থল। ২ দশমিক ৯ মাত্রার এ কম্পন কেবল সিলেটেই অনুভূত হয়েছে। এছাড়া কম্পনটি মাত্র একটি স্টেশনেই রেকর্ড সনাক্ত করা সম্ভব হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে।