৩১ জানুয়ারি ২০১৯

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে ট্রাক চাপায় খয়রুন নেছা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত খয়রুন নেছা উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত আক্তার হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে শহরের উছলাপাড়াস্থ পলি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত খয়রুন নেছার প্রতিবেশী ফজলুল হক বলেন, উনার মেয়ে পলি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সকালে মেয়ের জন্য নাস্তা খাবার আনতে ক্লিনিক থেকে বের হোন। আশেপাশে একমাত্র চায়ের হোটেলটি সড়কের ওপারে অবস্থিত। রাস্তা পারাপরের সময় দূর্ঘটনাটি ঘটে। এর আগেও এই জায়গায় একই রকম দূর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার এসআই নিরঞ্জন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।