৩১ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নগরীর মদিনা মার্কেট এলাকায় সাহাব উদ্দিন (৪০) নামে এক ফলবিক্রেতাকে খুন করেছে দৃর্বিত্তরা। নিহত সাহাব উদ্দিন দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার বাসিন্দা। তিনি মদিনা মার্কেটের হাবিব মিয়ার কলোনীতে ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে মদিনা মার্কেট এলাকার হাবিব মিয়ার কলোনীর একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতির পর ময়না তদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- রাতের শয়ন কক্ষে তাকে বাটখারা (কেজি পাথর) দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বাটখারা আলামত জব্দ করেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।