২৯ জানুয়ারি ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন’ এই স্লোগানে সুনামগঞ্জে পুলিশ সপ্তাহ উপলক্ষে বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ সদর মডেল থানা প্রঙ্গণে গিয়ে র্যালিটি শেষ হয়।
পরে সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীর পরিচালনায় সুধী সমাবেশে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ। আর এই পুলিশ-জনতা মিলে একসাথে কাজ করে সুনামগঞ্জের সকল অপরাধ দূর করে সুনামগঞ্জকে একটি সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত জেলা হিসেবে তৈরি করতে হবে। পুলিশ আগের চেয়ে অনেক বদলে গেছে। এখন পুলিশ অপরাধ নিন্ত্রয়ণে অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক তৎপর।