২৯ জানুয়ারি ২০১৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে গফুরুন বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গফুরুন বেগম ওই এলাকার ইউনুস মিয়ার স্ত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের সতীঝিরগাঁও গ্রামে তার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে গফুরন বেগমের ঘরে ঢুকে তার স্বজনরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রাথমিক অবস্থায় নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতে তাকে হত্যা করা হয়েছে।