২৮ জানুয়ারি ২০১৯


সুনামগঞ্জে বিএনপির ২৩ নেতাতর্মীর জামিন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ছাতকের ধারনবাজার আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় বিএনপির ২৩ নেতা-কর্মী জামিন লাভ করেছেন।

সোমবার উচ্চ আদালত থেকে তারা জামিন লাভ করেন।

জামিন প্রাপ্তরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন, বিএনপি নেতা আরশ আলী, নুর উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজ, বিএনপি নেতা আব্দুল হাই লিপু, জামাল উদ্দিন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, সাবেক ইউপি সদস্য ছাইম উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, ফারুক আহমদ, কবির আহমদ, ইসলাম উদ্দিন, ফিরোজ মিয়া, জুবায়ের আহমদ, আব্দুল তাহিদ, তাজুল ইসলাম, ফরিদ আহমদ, সালেহ আহমদ ও লিটন মিয়া।

এদিকে জামিন প্রাপ্তদের অভিনন্দন ও আগামীতে জনগনের ভোটাধিকার আদায়ের আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ রায় দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার অধিকার দিয়েছে। কিন্তু ক্ষমতায় থেকে আওয়ামীলীগ ও তার পেটুয়া বাহিনী জনগণের রায় ডাকাতি করে নিয়েছে। এসব কু-কর্মের জন্য একদিন জনগনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আওয়ামী-বাকশালীদের।

শেয়ার করুন