২৮ জানুয়ারি ২০১৯


ওসমানীতে থাকা অজ্ঞাত লাশের পরিচয় চায় পুলিশ

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল করিডোর থেকে অজ্ঞাত (৫৫) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেল ৪টায় ওসমানী হাসপাতাল অভ্যন্তরে সিঁড়ির পাশে থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে হিমাগারে নিয়ে যায় কোতোয়ালী পুলিশ। এখনও মরদেহটি হিমাগারেই রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে কোতোয়ালী মডেল থানার এসআই দিবাংশু পাল জানান, লোকটি প্রায় সময় হাসপাতালের ভিতরে ঘোরাফেরা করত। তিনি পাগল প্রকৃতির ছিলেন। ২২ জানুয়ারি ওই বৃদ্ধ মারা যান।

পরদিন বুধবার (২৩ জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে মরদেহ উদ্ধার ও ওই দিন সাধারণ ডায়রি (নং- ১৬১৩) করা হয়।

মরদেহের পরনে ছিল একটি কালো প্যান্ট। বৃদ্ধের উচ্চতা আনুমানিক ৫ফুট ৪ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মাথার চুল ও দাঁড়ি পাঁকা।

বৃদ্ধের পরিচয় সনাক্তে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য মহানগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এসআই দিবাংশু পাল, কোতোয়ালী মডেল থানা, এসএমপি সিলেট, মোবাইল- ০১৭১৮৬০০৬৯৩।

শেয়ার করুন