২২ জানুয়ারি ২০১৯


১১ মামলার আসামী পিযুষ গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী পিযুষ কান্তি দেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পিযুষ কান্তি দে (৩০) নগরের ভাঙ্গাটিকর শেখঘাট এলাকার নবীন-৩ নং বাসার মৃত ননী গোপাল দে’র ছেলে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শেখঘাট কুয়ারপাড়স্থ বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারে মঙ্গলবার তার বাসায় অভিযান চালানো হয়। ওই সময় বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্হত, পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি থানায় চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, নারী নির্যাতন ও অস্ত্র আইনে ১০টি এবং জালালবাদ থানায় মারামারির ঘটনায় আরও ১টিসহ মোট ১১টি মামলা রয়েছে।

শেয়ার করুন