১৯ জানুয়ারি ২০১৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগানের ভেতরে কুরুঞ্জি চাবাগান এলাকা থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুরমা বিওপি’র সদস্যরা।
শনিবার ভোর রাত সাড়ে ৫টায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
জানা যায়, ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ভারতীয় সীমান্তে মেইন পিলার ১৯০৬/১০ এস হতে ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জি গ্রামের কুরুঞ্জি গ্রামের জগদীশ রাজধরের বাড়িতে অভিযান চালায় বিজিবি’র কুরমা বিওপি’র সদস্যরা। অভিযানে ঘরের শোবার খাটের নীচে থেকে কালো পলিথিনে মোড়ানো একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। বিজিবি কুরমা বিওপি’র হাবিলদার মো. জালাল আহমেদ জানান, কুরঞ্জি গ্রামের জগদিশ রাজধর কালোবাজারে বিক্রির জন্য তার বসতঘরে মজুদ রেখে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে অপরাধ করায় তার বিরুদ্ধে শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। মূর্তিটির রং কালো, ওজন ৩ দশমিক ৮৫০ কেজি এর উচ্চতা ১২ দশমিক ০৫ ইঞ্চি, প্রস্থ ৫ দশমিক ৫ ইঞ্চি। উদ্ধারকৃত মূর্তিটির প্রত্মতাত্তি¡ক মূল্য ৩ লক্ষ ৮৫ হাজার টাকা। কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।