১৪ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নগরীর উপকণ্ঠ খাদিমনগরের একটি ছড়া থেকে এক মহিলার (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল ১১টার দিকে খাদিমনগর ইউনিয়নের ইসলামপুর পুরাবাড়ী ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিমাানবন্দর থানার ওসি আফসান বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলামপুর পুরাবাড়ী ছড়ায় এক মহিলার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর করে। পরে পুলিশ ঘটনাস্থেলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। লাশের পরিচয় জানা যায়নি।