১৪ জানুয়ারি ২০১৯


আমরা অর্থবহ সংলাপ চাই : ফখরুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এজেন্ডা না জেনে সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে না জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অর্থবহ সংলাপ চাই। বর্তমান নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, গতবারের মতো সংলাপ হলে অর্থবহ হবে না। শুধু ডাকলেই হবে না, এজেন্ডা কি আমাদের জানাতে হবে। এজেন্ডা না জেনে সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

শেয়ার করুন