১৫ আগস্ট ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে এম সাইফুর রহমান অডিটরিয়ামে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: তোফায়েল আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ,পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, সাবেক মহিলা এমপি হুসনে আরা ওয়াহিদ, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্ত্তী, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো:জামাল উদ্দিন প্রমুখ।
(আজকের সিলেট/১৫ আগষ্ট/প্রতিনিধি/এসটি/ঘ.)