১০ জানুয়ারি ২০১৯

বালাগঞ্জ প্রতিনিধি : নির্বাচনের সময় দায়ের করা গায়েবী মামলায় জামিনে মুক্ত হয়েছেন বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদ।
বৃহষ্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। এর পর রাতে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় তার সাথে আরো মুক্তি পান বোয়ালজুড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ক্বারী আব্দুস ছত্তার।
এদিকে তার জামিনে মুক্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগারের ফটকে সংবর্ধনার আয়োজন করে বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

জেল গেইটে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুন নুর ও ফখরুল ইসলাম ফারুক, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, আলাউদ্দিন রিপন ও হেলাল আহমদ, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নশর আলী, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা রাজু আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম ও আবুল কালাম প্রমূখ।