৮ জানুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেসর পদে এবং ফেকাল্টি অব মর্ডান সায়েন্স এর ডীন হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন।
সোমবার থেকে তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন।
লিডিং ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স স্কুলে (ফেকাল্টি) সিলেকশন গ্রেড প্রফেসর পদে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে ড. এম. রকিব উদ্দিন ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে (জিওলজি) স্নাতক সম্মান এবং ১৯৭৬ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালে তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে জিওমরফোলজিতে এমফিল এবং ১৮৮৪ সালে এনভাইরনমেন্টাল জিও-সায়েন্স এ পিএইচডি ডিগ্রী লাভ করেন।
কর্মজীবনে তিনি ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে জিওলজি এন্ড মাইনিং বিভাগে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি ১৯৯২ সালে সহযোগী অধ্যাপক পদে এবং ১৯৯৯ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। উক্ত বিভাগে ২০০০-২০০১ সাল পর্যন্ত তিনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদেও দ্বায়িত্বরত ছিলেন।
প্রফেসর ড. এম. রকিব উদ্দিন ২০০১ সালের ১লা নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে এনভাইরনমেন্টাল সায়েন্স ডিসিপ্লেনে অধ্যাপক হিসেবে যোগদান করে উক্ত ডিসিপ্লেনে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ডিসিপ্লেন প্রধানের দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩৪ বৎসরের শিক্ষকতা জীবনে গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি গবেষণা ছাত্রদের ডিসার্টেশন সুপারভাইজর, ভারতের পুনা বিশ্ববিদ্যালয় এবং আন্ধ্র বিশ্ববিদ্যালয় এবং ভারতী দর্শন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি থিসিস এর এক্সটারনাল এক্জামিনার হিসেবে আজও কর্মরত। দেশ ও দেশের বাইরের বিভিন্ন রের্ফাড জার্নালে ড. এম. রকিব উদ্দিনের ১৪ টি গবেষণা প্রকাশিত হয়। তিনি দেশ এবং আন্তজার্তিক পর্যায়ে বিভিন্ন কনফারেন্স ও সেমিনার-এ অংশগ্রহন করেন।
প্রফেসর ড. এম. রকিব উদ্দিন ১৯৫৩ সালের পহেলা (১লা) মার্চ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মিনাবদিয়া গ্রামে শিক্ষক পরিবারে জন্মগ্রহন করেন। সিলেটের উচ্চ শিক্ষা অঙ্গণে বেসরকারী খাতের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং দেশের প্রথম সারির একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের (লিডিং ইউনিভার্সিটি) উন্নতির লক্ষ্যে কাজ করার প্রয়াসে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।