৭ জানুয়ারি ২০১৯


হবিগঞ্জে দোকানে এসি বিস্ফোরণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় প্রাইম ফুড নামক ব্যবসা প্রতিষ্ঠানে একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরিত হয়েছে। এসময় ভবনের পেছনের দেয়াল ধসে ঝন্টু দাস (৩০) নামে এক কর্মচারী আহত হয়েছেন। আহত ঝন্টু শহরের নোয়াবাদ এলাকার হিরেন্দ্র দাসের ছেলে।

সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সামছুল আলম জানান, বিকেলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের এসির কমপ্রেশার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। এতে দোকানের পেছনের দেয়াল ধসে যায় কর্মচারী আহত হন। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কায়েস আহমেদ শিপন জানান, এ ঘটনায় তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন