১৫ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : বন্যার পানি ঢুকে পড়েছে সিলেট শহরে। টানা বর্ষন ও উজানের পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি তীর উপচে পানি ঢুকে পড়েছে নগরীতে। ফলে নগরীর কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
রবিবার রাত থেকেই নগরীর নিম্নাঞ্চলে পানি ডুকেছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর মাছিমপুর, শিবগঞ্জ, উপশহর, মেন্দিভাগ, তেররতন, জল্লারপাড় এলাকা এখন পানিতে তলিয়ে আছে। যেসব এলাকায় পানি প্রবেশ করেছে সেসব এলাকায় বস্তির সংখ্যা বেশি। এবং নিম্ন আয়ের মানুষরাই এসব বস্তিতে বসবাস করেন। ফলে মানুষের দুর্ভোগের শেষ নেই।
(আজকের সিলেট/১৫ আগষ্ট/ডি/কেআর/ঘ.)