৩০ ডিসেম্বর ২০১৮


সিলেট-১: সাড়ে পাঁচ লাখের হাতে ১০ প্রার্থীর ভাগ্য

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জানা যায়, ৫ লাখ ৪৩ হাজার ৫৩০ ভোটারদের ভোটে নির্বাচিত হবেন মর্যাদাপূর্ণ সিলেট- ১ আসনের সংসদ সদস্য। এ আসনে মোট ভোটারদের ২,৮৬,২৬৭ জন পুরুষ এবং ২,৫৭,২৬৩ জন মহিলা। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ২১৫টি ভোটকেন্দ্রের ১০৭৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সিলেট- ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল (মই), জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী উজ্জল রায় (কোদাল) ইসলামী ঐক্যজোটের মুহম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশ মুসলিম লীগের আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বট গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রেদওয়ানুল হক চৌধুরী (হাত পাখা)।

শেয়ার করুন