১৪ আগস্ট ২০১৭


জুস খেয়ে বেহুস : ২৪ ঘন্টা পরেও জ্ঞান ফিরেনি

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জুস খেয়ে শিশু ও বৃদ্ধসহ চার জনকে অচেতন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রবিবার বিকেল ৫ টায় তাদেরকে ভর্তি করা হয়েছিল।সরেজমিনে গিয়ে দেখা যায় ২৪ ঘন্টা পার হলেও ৪জনের মধ্যে দুই জনের জ্ঞান এখনো ফিরেনি।

রোববার বিকেলে শহরের দরগা মহল্লা এলাকায় এ ঘটনাটি ঘটে।তারা হলেন, মিম আক্তার (১৭ মাস),বিথী বেগম(৮),তাদের নানী মমতাজ বেগম (৪৫)ও মমতাজ বেগমের মা রুবিনা খাতুন (৬৫)। তাদের বাসা মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকায় বলে জানান।

মিমের মা পাবিন বেগম মৌলভীবাজার জানান,স্থানীয় একটি দোকান থেকে এফিকস ম্যাংগো ফুট ড্রিংকস জুস খাওয়ার পর তার সন্তানসহ চার জন অচেতন হয়ে পড়েন। পরে সঙ্গে সঙ্গে চারজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

নাম প্রকাশে অনিচ্চুক মৌলভীবাজার সদর হাপাতালের সিনিয়র সার্জন বলেন ‘শিশুদের অবস্থার উন্নতি হচ্ছে। তাদেরকে পযর্বেক্ষণে রাখা হয়েছে, আশা করি দ্রুত জ্ঞান ফিরে আসবে।

 

(আজকের সিলেট/১৪ আগষ্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন