১৪ আগস্ট ২০১৭


সরকারী কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারীসহ আটক ৭

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগ নেতা শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে শিবিরের সেক্রেটারীসহ ৭ শিবির নেতা-কর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিসয়টি জানান এসএমপির কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন। এর আগে সোমবার ভোররাতে নগরীর শাহপরান থানা এলাকার বিভিন্ন মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফয়সল আহমদ (২৮), তোফায়েল আহমদ (২৪), সেলিম উদ্দিন (২২), রেজাউল করিম (২২), এমদাদ হোসেন (২১), কামিল আহমদ (২০) ও তারেক আহমদ (২২)।

এদের মধ্যে ফয়সল আহমদ সিলেট সরকারী কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, তোফায়েল আহমদ ছাত্রশিবিরের সাথী ও সেলিম উদ্দিন ছাত্রশিবিরের কর্মী।

সংবাদ সম্মেরনে ওসি বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। আটকরা শিবিরের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

 

(আজকের সিলেট/১৪ আগষ্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন