২৪ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় সিলেট সিটি করপোরেশনসহ জেলার প্রতিটি উপজেলায় ৫০ জন করে ২৭ জনের সমন্বয় করা প্লাটুরে পুরো জেলায় মোট ৭০০ জন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সোমবার ভোর থেকে সিলেটের মাঠ শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নামানো হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজি এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশের মতো সিলেট সিটি করপোরেশন ও ১৩টি উপজেলায় ৫০ জন করে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। ২৭ জনের সমন্বয়ে করা প্লাটুনে সিলেট জেলায় ৭০০ জন সেনা মোতায়েন করা হয়েছে।