২৩ ডিসেম্বর ২০১৮

ওসমানীনগর প্রতিনিধি : জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনিত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি সব সময় এই দেশের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যারা দিনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ করে, রাতে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরোধীতা করে তারাই স্বাধীনতা বিরোধী মোস্তাকের উত্তরসুরি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমি এক তরুনকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রেখে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বাস করেন। তরুনদের ভয় পাওয়ার কারণ নেই তরুনরা ঐক্যবদ্ধ হলে যে কোন বিজয় ছিনিয়ে আনার মত শক্তি সামর্থ্য রাখে। বিশ্বের যত ইতিহাস বিনির্মাণ হয়েছে তরুনদের হাত ধরে হয়েছে।
রোববার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে লাঙ্গল প্রতীকের সমর্থনে গণমিছিল শেষে তাজপুর কদমতলায় এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফয়ছল আহমদের সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা পরিষদ সদস্য আশিক আলী, উপজেলা জাপা নেতা সিরাজ মিয়া, সিদ্দেক আলী, মখলিছ মিয়া, আমিরুল শিকদার, উপজেলার যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, সহিদ আহমদ, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, যুবলীগনেতা আমির আলী, লিটন দাশ, সালাই উদ্দিন, এমদাদ খান, বিবুল দত্ত, সুমন দেব, অজয় দেব, মন্নান আহমদ, কামাল আহমদ, জুয়েল আহমদ, সমর বৈদ্ধ।