২৩ ডিসেম্বর ২০১৮


বিলেত থেকে সিলেটে বদরুজ্জামান সেলিম

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : প্রায় ৫ মাস পর বিলেত থেকে সিলেটে ফিরেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এর আগে গত জুলাই মাসে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহনের আগেই তিনি দেশ ছাড়েন।

বদরুজ্জামান সেলিমের ঘনিষ্ঠজনরা জানান, বদরুজ্জামান সেলিম শনিবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছান এবং আজ রবিবার সকালে তিনি সিলেটে আসেন।

উল্লেখ্য, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বদরুজ্জামান সেলিমকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোয় আবারো দলের পদে ফিরেন সেলিম।

শেয়ার করুন