২২ ডিসেম্বর ২০১৮

বালাগঞ্জ প্রতিনিধি : বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমেদ ও সহ-সভাপতি ক্বারী আব্দুস সাত্তাকে গ্রেফতারে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাবুল আহমদ।
তিনি এক বার্তায় বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের ফলে পুরো দেশ আজ কারাগারে পরিনত হয়েছে। সরকার সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের দলের নেতাকর্মীদের বিনা মামলায় গ্রেফতার করে নির্যাতন করছে। কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানী করছে। অভিলম্বে এসব বন্ধ না হলে কঠোর আন্দোলন তুলে ধরা হবে।