২২ ডিসেম্বর ২০১৮


সব ‘লাঙ্গল’ নৌকায় তুলে নেব : শেখ হাসিনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নৌকা ও লাঙ্গল মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আপনারা মহাজোট প্রার্থীদের ভোট দিবেন, নৌকা ও লাঙ্গল মার্কায় ভোট দিবেন। মহাজোট প্রার্থীদের বিজয়ী করতে হবে। এবার আপনারা লাঙ্গল মার্কায়ও ভোট দিন। আগামীতে সব লাঙ্গল নৌকায় তুলে নেব।

শনিবার বিকেলে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

সমাবেশে মহাজোটের নেত্রী সিলেট অঞ্চলের ১৯টি আসনে মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

শেয়ার করুন