২২ ডিসেম্বর ২০১৮


গান গাইলেন কামরান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার অংশ হিসেবে সিলেট আলীয়ার মাঠে জনসভায় ইতিমধ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনা পৌঁছামাত্রই মঞ্চে থাকা সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দীন কামরান নৌকার পক্ষে গান গাইতে শুরু করেন। সুর দেন ‘ঝিলমিল ঝিলমিল করেরে শেখ হাসিনার নাও’ গানে।

এসময় দলীয় নেতাকর্মীরা নৌকা নৌকা স্লোগান দিতে থাকেন।

এর আগে, সকাল পৌনে ১১টার দিকে প্লেনে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে সরাসরি হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে যান। সেখান থেকে যান হজরত শাহপরান (র.) এর মাজারে। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন শেখ হাসিনা।

দলীয় সূত্র জানায়, আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পর বিকেলে ঢাকা ফিরে যাবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শেয়ার করুন