২১ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : নগরীর টিলাগড়ের বোরহানবাগ এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা সবাই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাতেতাদের আটক করা হয়।
শাহপরান (রহ.) থানার ওসি আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হিজবুত তাহরীরের ৩ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।