২১ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র উজ্জ্বীবিত নেতাকর্মীরা। শনিবার সিলেট সফরে আসছেন তিনি। ওইদিন সিলেট পৌঁছে তিনি তিনটি মাজার জিয়ারত করবেন। এরপর চৌহাট্টায় সরকারি আলিয়া মাদরাসা ময়দানে জনসভায় যোগ দিবেন। জনসভার জন্য প্রস্তুত করা হচ্ছে আলিয়া মাদরাসা ময়দানকে।
আর এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ নেতারা।
সরেজমিন চৌহাট্টা আলিয়া মাঠে গিয়ে দেখা যায়, জনসভার জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে মাইক লাগানোর। ময়দানের ত্রুটি সাঁরানো হচ্ছে রাস্তার পিচ ঠিক করার গাড়ি দিয়ে।
মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমাদের সিলেট আলীয়ার মাঠে জনসভার প্রস্তুতিও শেষ পর্যায়ে। আমরা মনে করি এই জনসভা সিলেটর অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারণের উপস্তিতে জনসমুদ্রে পরিণত হবে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মূসা বলেন, প্রধানমন্ত্রীর সিলেটে আগমকে কন্দ্রে করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।