২০ ডিসেম্বর ২০১৮


ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যেতে মুক্তাদিরের আহবান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ৩০ ডিসেম্বর ফজরের নামাজ পড়েই কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রয়োগ করার আহবান জানিয়েছেন সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারাপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নিজেদের জয়ী ঘোষণা করে। আগামী ৩০ ডিসেম্বরও তারা ভোট ডাকাতির চেষ্টা করতে পারে। আর তাই ফজরের নামাজ পড়েই কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে। মা বোনদেরকেও নিজের আমানত পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে জালিম স্বৈরশাসক আওয়ামী লীগের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় টুকের বাজার এলাকায় গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে দিনের প্রচারণার কাজ শুরু করেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

টুকের বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ওয়ারিছ মিয়া। হেলাল আহমদ মাসুমের পরিচালনায় এতে খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সহ সভাপতি এ কে এম তারেক কালাম, পেশাজীবী সমন্বয় পরিষদ নেতা বদরুদ্দোজা বদর, আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফছর খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জামিল আহমদ, যুবদল নেতা আব্দুল আজিজ প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলায়তক করেন নোমান আহমদ। পরে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপি নেতৃবৃন্দ কারাবন্দি বিএনপি নেতা, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের বাড়িতে যান ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

তেররতন পয়েন্টে পথসভা: এদিকে, বুধবার রাতে সিলেট নগরীর তেররতন পয়েন্টে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমদের সভাপতিত্বে এবং ও আব্দুস সামাদ আরিফ ও মাহফুজ আহমদের যৌথ পরিচালনায় এতে খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফ আলী, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নোমান আহমদ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমদ, সাবেক ছাত্রদল নেতা এমএ মালেক, হুমায়ুন কবীর সুহিন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন