২০ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বিএনপির প্রার্থী নিখোঁজ ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিতের কারণে এ আসনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
মোদাব্বির খানের পারিবারিক সূত্রে জানা গেছে- বৃহষ্পতিবার সকালে তিনি ইংলেন্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। বিকেলে ঢাকায় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনকে নিয়ে তার সংবাদ সম্মেলন করারও কথা রয়েছে। ঐক্যফ্রন্টের নীতি নির্ধারকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন। মোকাব্বির খান এ আসনে সূর্য্য প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির পক্ষ থেকেও তাকে মৌন সমর্থন দেয়া হয়েছে।
সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনছার খান বিষয়টি নিশিাচত করে বলেন, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে মৌখিকভাবে মোকাব্বির খানকে সিলেট-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার আপিল আবেদনের রায় জানার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, নির্বাচনে প্রতীক বরাদ্ধের পর ইলিয়াসপত্নী লুনাকে সমর্থন দিয়ে তিনি প্রচারণা বন্ধ করে ইংলেন্ডে চলে যান।