১৯ ডিসেম্বর ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তিনি বলেন, ভাবি (লুনা) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, কোন হাসপাতালে ভর্তি আছেন আমি তা সঠিকভাবে বলতে পারছিনা।
এ ব্যাপারে তাহসিনা রুশদীর লুনা ও ইলিয়াসপুত্র আবরার ইলিয়াস অর্ণবের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।