১৮ ডিসেম্বর ২০১৮


ছাতকে যুবকের আত্মহত্যা

শেয়ার করুন

ছাতক প্রতিনিধি : সামছুন্নাহার আবাসিক এলাকার বাসিন্দা ও জালালাবাদ থানার লালারগাঁও (চৌধুরী পাড়া)গ্রামের হুশিয়ার আলী রাধুর পুত্র সাইদুল ইসলাম রাজু আত্মহত্যা করেন ।

সোমবার বিকেলে শহরের সামছুন্নাহার আবাসিক এলাকায় বাসভবনের ২য় তলার একটি কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ছাতকের সাইদুল ইসলাম রাজু(৩৫) নামক এক ব্যক্তি।

স্থানীয় সুত্রে জানা যায়, বিকেলে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে নিজ ভবনের ২য় তলার একটি কক্ষের ভেন্টিলেটারের রডের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় স্ত্রী ও দু’সন্তান বাসায় ছিলেন না। সাইদুল ইসলাম রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখে তার পিতা হুশিয়ার আলী রাধু তাকে নামিয়ে প্রথমে ছাতক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন