১৭ ডিসেম্বর ২০১৮


বড়লেখায় ইউপি জামায়াত সভাপতি গ্রেপ্তার

শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি কামাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। কামাল উদ্দিন উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি। তিনি ওই ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বড়লেখা থানা পুলিশ বর্ণি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, পুলিশ অ্যাসল্ট মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন