১৬ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর ১৮নং ওয়ার্ডের ঝর্ণারপার-সোনাতুলা, রাজবাড়ি ও কয়েকটি কলোনীতে নেতাকর্মীসহ সাধারণ মানুষদের সাথে নিয়ে নৌকার লিফলেট বিতরণ ও নৌকায় ভোট চেয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার প্রচারণাকালে নেতৃবৃন্দ জনগণের কাছে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামী দিনের নগর উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
নেতৃবৃন্দ বলেন, সরকার ক্ষমতায় না থাকলে এই উন্নয়ন হত না। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার প্রার্থী ড. এ কে আবদুল মোমেনকে বিজয়ী করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, যুব ও ক্রিড়া সম্পাদক রনজিত সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এপতিয়ার হোসেন পিয়ার, আওয়ামী লীগ নেতা তপন মিত্র, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সাজুয়ান আহমেদ, জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় সেন্টার কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আলকাছ, সদস্য সচিব ইঞ্জি: আলী আশরাফ মামুন, এডভোকেট মুহাইমেন চৌধুরী বাপ্পী, ঝুটন পাল, মালেক আহমদ, সুয়েব আহমদ, ওলিউর আহমদ ওলি, শাহান আহমদ, নিয়ামুল হক সায়েম, শামিম আহমদ, ফয়সল তালুকদার, শাহরিয়ার আলম সামাদ, মাওলানা এনামুল হক, মাসুদ হোসেন খান, ডা. রকিবুল হাসান জুয়েল, আব্দুস সালাম খোকন, জাহাঙ্গীর আলম, সেলিনা আক্তার, নিয়ামুল হক শিমুল প্রমুখ।