১৬ ডিসেম্বর ২০১৮


বালাগঞ্জে গায়েবী মামলায় বিএনপি নেতা গ্রেফতার

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমেদকে গায়েবী মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে তাকে পুরনো একটি বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামী আদালতে প্রেরণের ফরওয়াডিং সূত্রে জানা যায়, উপজেলার মোরারবাজার এলাকায় ককটেল বিষ্ফোরণের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা নং-১, তাং ১১.১০.১৮।

শেয়ার করুন