১৬ ডিসেম্বর ২০১৮


সিলেটে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। রোববার ভোরের সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিলেটের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হওয়া শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর ছাত্রদল, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, মহিলা আওয়ামীলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ সকাল থেকেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।
এদিকে সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসনের উদ্যেগে সিলেট জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন। এ সময় প্যারেড পরিদর্শণ করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, ডিআইজি মো. কামরুল আহসান।

শেয়ার করুন