১৬ ডিসেম্বর ২০১৮


দক্ষিণ সুরমা থেকে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন


নিজস্ব প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থেকে কামরুল ইসলাম (১৮) নামের এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কামরুল জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের নুর উদ্দিন কলা মিয়ার ছেলে। হত্যাকারীরা তাকে খুন করে তার সিএনজি অটোরিক্সাটি নিয়ে যায়।

শনিবার গভীর রাতে দক্ষিণ সুরমা উপজেলার বিবিদইল গ্রামের সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখলে এলাকার লোকজন দক্ষিণ সুরমা থানায় খবর দেন। খবর পেয়ে থানার এসআই রিপন দাশ পরিচয়হীন অবস্থায় তার লাশটি উদ্ধার করেন।

এদিকে রবিবারে সকালে এলাকাবাসির সাহায্যে কামরুল হত্যায় জড়িত দুই যুবকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। আটককৃতরা হল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আটঘর গ্রামের আবদুর রুফ এর ছেলে সালাম (৩৫) ও একই গ্রামের আমজদ আলীর ছেলে নিজাম (২৫)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুলকে হত্যার কথা স্বীকার করেছে তারা।

তাদের দেয়া তথ্যমতে বিবিদইল গ্রামের একটি ফসলি জমি থেকে হত্যায় ব্যবহৃত চুরি ও সিলেট শহরের মদিনা মার্কেট থেকে সিএজি অটোরিক্সাটি উদ্ধার করে বিশ্বানাথ থানা পুলিশ। এসময় হাফিজুর রহমান (২৫) নামের আরেকজনকে আটক করে পুলিশ। সে মদিনা মার্কেট এলাকার আলফু মিয়ার ছেলে।

জানাগেছে, শনিবার রাত ৮টায় সালাম ও নিজাম ট্রিপের কথা বলে কামরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সারা রাত কামরুলের কোন খুঁজ না পেয়ে সকালে সালাম ও নিজামকে কামরুলের কথা জিজ্ঞাস করলে তাদের কথায় সন্দেহ হয়, পরে এলাকাবাসি সালাম ও নিজামকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের কাছে কামরুল হত্যার কথা স্বীকার করে তারা ।

লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে দক্ষিণ সুরমা থানার এসআই রিপন দাশ বলেন, খবর পেয়ে আমরা রাতে অজ্ঞাতনামা হিসেবে তার গলাকাটা লাশ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, কামরুল আমাদের থানা এলাকার তার হত্যার সাথে জড়িত তিনজনকেআটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক : শনিবার গভীর রাতে দক্ষিণ সুরমা ও ওসমানীনগর উপজেলার মধ্যবর্তী স্থান বাঘরখলা এলাকা থেকে জবাই করা অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার এসআই রিপন দাস জানান, তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন।

তিনি বলেন, কে বা কারা ঐ যুবককে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে লাশ ক্ষেতের জমিতে ফেলে গেছে। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে কেউ যদি চিনতে পারেন, তাহলে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন