১৫ ডিসেম্বর ২০১৮

ডেস্ক রিপোর্ট : সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে শুক্রবার বিকেলে পৌর শহরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে জনতার মুখোমুখি অনুষ্ঠানে এক মঞ্চে উঠে কুলাকুলি করলেন আওয়ামী লীগ প্রার্থী অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও ধানের শীষের প্রার্থী সাবেক এমপি জমিয়ত নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এবং জাকের পার্টির প্রার্থী শাহজাহান চৌধুরী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অঙ্গীকার করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ) আসনের তিনজন প্রার্থী।
শুক্রবার বিকেলে পৌর শহরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তারা।
সুনামগঞ্জ -৩ আসনে এবার ছয়জন প্রার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের বর্তমান এমপি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (নৌকা), ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (ধানের শীষ) ও জাকের পার্টির প্রার্থী শাহজাহান চৌধুরী (গোলাপফুল) জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নেন। প্রার্থীরা নির্বাচিত হলে কে কি করবেন জনগণের মুখোমুখি হয়ে তাদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থীরা।
এর আগে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে পরস্পরের হাত ধরে ৩ প্রার্থীকে অঙ্গিকার করান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন জেলা সাধারণ সম্পাদক আলী হায়দার। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, জমিয়ত, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।