১২ ডিসেম্বর ২০১৮


ওসমানীনগরে পুলিশ ভ্যান-পিকআপ সংঘর্ষে ৪ পুলিশ আহত

শেয়ার করুন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে থানা-পুলিশের ভ্যান একটি দাড়ানো পিকআপের সাথে সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কুরুয়াবাজারস্থ দয়ামীর ইউপি কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওসমানীনগর থানার এসআই মাহমুদ, কনেষ্টেবল হিমেল পাল, স্বপন তাতী, চালক শাহ সুলতান।

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ও ওসমানীনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন।

জানাগেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওসমানীনগর থানাধীন এলাকায় ভারতীয় হাইকমিশনের একটি গাড়িকে প্রটোকল শেষ করে পুলিশ ভ্যান নিয়ে থানায় ফিরছিলেন এসআই মাহমুদসহ চার পুলিশ সদস্য।

প্রতিমধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কুরুয়াবাজারস্থ দয়ামীর ইউপি কার্যালয় সংলগ্ন এলাকায় পুলিশ ভ্যান(পুরাতন) নং(সিলেট মেট্টো-ম-১১-০১২৮)পৌঁছালে গাড়ির সামনের চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে দাড়িয়ে থাকা একটি পিকআপের নং(ঢাকা মেট্টো-ন-১১-৫৮৬৩) সাথে সংঘর্ষ হলে থানার এসআই মাহমুদসহ চার পুলিশ সদস্য আহত হন।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসা করানো হয়েছে।

শেয়ার করুন