১২ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: লিডিং ইউনিভার্সিটিতে অটোমেশন সিস্টেম এর করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী
সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে অটোমেশন সিস্টেম এর উদ্বোধন করা হয়। ১২ ডিসেম্বর ২০১৮ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অটোমেশন সিস্টেম এর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
অটোমেশন সিস্টেম লিডিং ইউনিভার্সিটির ব্যবস্থাপণাকে উন্নত করবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, এ সফ্টওয়ারের মাধ্যমে অনলাইন এডমিশন, রেজিস্ট্রেশন, টিউশন ফি কালেকশন এবং পেমেন্ট সিস্টেম, প্রমোশন এবং ট্রান্সপোর্টসহ বিভিন্ন ধরনের ব্যবস্থাপণা কার্যক্রম সম্পন্ন করা যাবে।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই, মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, ,সৈয়দ সাজ্জাদ আলী, লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি, স্কীলস টেক ইনিশিয়েটিভ এন্ড ভেনচারাস বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সুনিত কান্ত পালদি, লন্ডন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারী আফসর খান সাদেক, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মোমিনছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মেসলেহ উদ্দিন, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, ভারতের শিলচরবাসী মান্নান চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।