১০ ডিসেম্বর ২০১৮


নৌকার প্রচারণায় মহানগর যুবলীগ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্ধের পর সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের নৌকা মার্কার প্রচারণা শুরু করেছে সিলেট মহানগর যুবলীগ।

১০ ডিসেম্বর সোমবার সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মীরা নগরীর আম্বরখানা, দর্শন দেউড়ির ৪নং ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন স্থানে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছান এবং আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইমামুর রহমান লিটন, লাহিন আহমদ, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, রুপম আহমদ, আব্দুল আহাদ, আফজল হোসেন, রেজাউল করিম হাসান, রিমু খান, আমিনুল ইসলাম আমিন, বাবুল আহমদ, নাবিল হোসেন, আম্বিয়া আহমদ, অমিত জিত প্রমুখ।

শেয়ার করুন