১০ ডিসেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সোমবার সকাল ১০টা থেকে
রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম প্রতীক বরাদ্দ শুরু করেন।
নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। তাই প্রার্থীরা প্রচারণার কাজ শুরু করবেন আজ থেকেই আর তা বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।
সিলেট-২ আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিস’র দেওয়াল ঘড়ি পেলেন মুহাম্মদ মুনতাছির আলী, গণ ফোরাম’র উদীয়মান সূর্য পেলেন মোকাব্বির খান, ইসলামী আন্দোলন’র হাতপাখা পেলেন মো. আমির উদ্দিন, জাতীয় পার্টির লাঙ্গল পেলেন মো. ইয়াহ্ইয়া চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক পেলেন মো. মনোয়ার হোসাইন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের টেলিভিশন প্রতীক পেলেন মো. মোশাহিদ খান।