১৩ আগস্ট ২০১৭

সৈয়দ রাসেল আহমদ:শোকের মাস আগস্ট মাস। বাঙালি জাতির সবচেয়ে বেদনাময় মাস এই আগস্ট মাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরাই এই হত্যাযজ্ঞ চালিয়েছিল যেন বাঙালি জাতি কোন দিন মাথা উচু করে দাঁড়াতে না পারে।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। ১৩ আগস্ট সকাল ১১ ঘটিকায় সিলেট জেলা পরিষদ মিলনায়তন এক আলোচনা সভা অনুষ্টিত হবে।এছাড়াও ১৪ আগস্ট হযরত শাহজালাল (র.) দরগাহ’র মসজিদ প্রাঙ্গণে বাদ যোহর দোয়া ও শিরণী বিতরণ করা হবে।
১৭ আগস্ট সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও ২৬ শে আগস্ট একুশে আগস্ট স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর ছাত্রলীগের আওতাধীন প্রত্যেক শাখার কমিটিকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী পালনের আহবান জানিয়েছেন সভাপতি আব্দুল বাছিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।