৮ ডিসেম্বর ২০১৮

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৩৩তম সিন্ডিকেট সভা শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে সভার কার্যবিবরণী উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব।
শনিবার সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহামুদ-উল-হক, ড. অরুণা বিশ্বাস, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পরিতোশ কুমার বিশ্বাস, সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহম্মদ, প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
সিন্ডিকেট অধিবেশনে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।