৮ ডিসেম্বর ২০১৮


বানিয়াচংয়ে কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচয়ে হাওর থেকে আকবর হোসেন চৌধুরী (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আকবর হোসেন ওই গ্রামের তারা মিয়া চৌধুরীর পুত্র।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মকা গ্রামের পার্শ্ববর্তী হাওরের লম্বাবিল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, বিকেলে হাওর থেকে কৃষকরা কাজ শেষে বাড়ি ফেরার পথে আকবর হোসেন নামে ওই কৃষকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

ওসি আরও জানান, লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে হাওরে লাশ ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন