৮ ডিসেম্বর ২০১৮


সুনামগঞ্জে ভোটার বেড়েছে প্রায় দেড় লাখ

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সামনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে অন্য সব জায়গার মত হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জেও দেখা দিয়েছে নির্বাচনী উত্তাপ। এ বছর জেলায় প্রায় দেড় লক্ষ ভোটার বেড়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী এ জেলার ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৪৭ হাজার ৫শত ১১ জন। যার মধ্যে মোট পুরুষ ভোটার ৮ লক্ষ ২৩ হাজার ৬শত ১৬জন এবং নারী ভোটার ৮লক্ষ ২৩ হাজার ৮শত ৯৫ জন। যা বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ছিলো ১৫ লক্ষ ২ হাজার ৯ শত ৭৩জন।

বিগত দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৫শত ৩৮ জন।

এদিকে সুনামগঞ্জে এবার পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটরের সংখ্যাই বেশি। ১১ টি উপজেলা ও ৮৮ টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভা নিয়ে গঠিত এই সুনামগঞ্জ জেলায় নিবাচনী আসন হল ৫ টি। তার মধ্যে সুনামগঞ্জ-১ আসনে রয়েছে, ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা।

সুনামগঞ্জ-২ আসনে রয়েছে দিরাই ও শাল্লা উপজেলা। প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ-৩ আসনে রয়েছে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা।

সুনামগঞ্জ-৪ আসনে রয়েছে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা এবং সবশেষে সুনামগঞ্জ-৫ আসনে রয়েছে দোয়ারাবাজার ও ছাতক উপজেলা। তার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের নির্বাচর্নী আসন-১ এ মোট ভোটার সংখ্যা- ৩ লক্ষ ৯৯ হাজার ৩ শত ৫৯ জন। এর মধ্যে ধর্মপাশা উপজেলায় মোট পুরুষ ভোটার ৭৭ হাজার ৮শত ৮৯ জন এবং মহিলা ভোটার ৭৮ হাজার ২ শত ৭০ জন।

তাহিরপুর উপজেলায় মোট পুরুষ ভোটার ৬৫ হাজার ৫শত ৪২ জন ও নারী ভোটার ৬৪ হাজার ৯ শত ৫০ জন এবং জামালগঞ্জ উপজেলায় মোট পুরুষ ভোটার ৫৬ হাজার ৪শত ৫৮জন ও নারী ভোটার ৫৬ হাজার ২শত ৫০ জন।

সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা- ২ লক্ষ ৫০ হাজার ৭শত ২১জন। তার মধ্যে দিরাই উপজেলায় মোট পুরুষ ভোটার ৮৫ হাজার ৩শত ৩৫ জন এবং নারী ভোটার ৮৫ হাজার ৯শত ৪৭জন। শাল্লা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬ শত ১৫ জন এবং নারী ভোটার ৩৯ হাজার ৮শত ২৪ জন।

সুনামগঞ্জ-৩ আসনে মোট ভোটার ২ লক্ষ ৯২ হাজার ৪শত ৭১ জন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মোট পুরুষ ভোটার ৬০ হাজার ৫শত ৩৮ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯শত ৩৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় মোট পুরুষ ভোটার ৮৪ হাজার ৯শত ৬২জন ও নারী ভোটার ৮৬ হাজার ৩৮জন।

সুনামগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৯ হাজার ৩০ জন। সুনামগঞ্জ সদর উপজেলায় মোট পুরুষ ভোটার ৯৪ হাজার ২ শত ৬১ জন ও নারী ভোটার ৯৩ হাজার ২শত ২৬ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় মোট পুরুষ ভোটার ৫০ হাজার ১শত ৮৮জন ও নারী ভোটার ৫১ হাজার ৩শত ৫৫জন।

সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৫ হাজার ৯শত ৫৪ জন। ছাতক উপজেলায় মোট পুরুষ ভোটার ১লক্ষ ৩১ হাজার ৮শত ৮১জন এবং নারী ভোটার ১ লক্ষ ২৯ হাজার ৮শত ৫৪ জন এবং দোয়ারাবাজার উপজেলায় মোট পুরুষ ভোটার ৭৬ হাজার ৯শত ৫৭ জন ও নারী ভোটার ৭৭ হাজার ২শত ৬২ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় মোট ভোট কেন্দ্র হলো ৬শ ৬৮ টি এবং ভোট কক্ষের সংখ্যা হলো ৩ হাজার ২শত ৭৪টি। যার মধ্যে ধর্মপাশায় ৬৪টি, জামালগঞ্জে ৪০ টি, তাহিরপুরে ৪৬ টি, দিরাইয়ে ৭৪ টি, শাল্লায় ৩৬ টি, জগন্নাথপুর ৮৭টি , দক্ষিণ সুনামগঞ্জে ৫৫ টি, সদর উপজেলায় ৭৬ টি, বিশ্বম্ভরপুরে ৩১টি, ছাতক ১০০ টি, দোয়ারা বাজারে ৫৯টি ভোট কেন্দ্র রয়েছে।

শেয়ার করুন