৭ ডিসেম্বর ২০১৮

বিশ্বনাথ এবং ওসমানীনগরের অসুস্থ ব্যক্তিবর্গ, স্বজন হারা পরিবার-পরিজন ও দলীয় নেতাকর্মীদের খোঁজ নিতে অবিরাম ছুটে চলছেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহোদর, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম. আছকির আলী।
সিলেট-২ আসনে বিএনপি মনোনিতপ্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন দাখিলের পূর্বে যুক্তরাজ্য থেকে দেশে আসার পর থেকেই মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন তিনি।
এর ধারাবাহিকতায় বৃহষ্পতিবারও দুই উপজেলায় অসুস্থ্য ব্যক্তিবর্গ, স্বজনহারাদের পরিবার ও দলীয় নেতাকর্মীর পাশে ছুটে যান তিনি। সময় কাটান তাদের সাথে। বুধবার ও বৃহষ্পতিবার দুইদিনে আছকির আলী বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পুরান বাজার জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী অসুস্থ হাজী ইন্তাজ আলী, কারাবন্দী বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের মা, দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মরহুম ফয়েজ আহমদ আনুর পরিবার এবং ওসমানীনগরের পূর্ব সুলতানপুরের প্রবীণ মুরব্বী মরহুম হাচন আলীর পরিবারসহ অনেক অসুস্থ ব্যক্তিবর্গ, স্বজনহারা ও কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের পাশে ছুটে যান। খোঁজখবর নেন তাদের।
এছাড়াও দলীয় নেতাকর্মীসহ দুই উপজেলার মানুষজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নিয়ে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যে সকলের প্রতি আহবান জানান।
এসময় তার সাথে ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ মো. ফখর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মতিন, ফজল মিয়া, রেনু মিয়া, মকবুল মিয়া, ফারুক মিয়া, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল মিয়া, সুয়েব মিয়া, তুষার আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শেখ ফরিদ, রুহেল আহমদ কালু, শিব্বির আহমদ, আবদুশ শহীদ আলেক্স ও জাকির ডন প্রমুখ।